‘ন্যাচারালস বাই রাখি’র নতুন শোরুম উদ্বোধন করেন বুবলী-গৌতম-বারিশ

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী। বছরজুড়েই কোনো না কোনো কারণে তিনি আলোচনায় থাকেন। সিনেমার পাশাপাশি বর্তমানে বিভিন্ন ব্র্যান্ডের প্রমোশনেও নিয়মিত দেখা যাচ্ছে তাকে। এরই ধারাবাহিকতায় রাজধানীর পুলিশ প্লাজায় অনুষ্ঠিত ‘ন্যাচারালস বাই রাখি’ ব্র্যান্ডের নতুন শোরুমের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই নায়িকা।

অনুষ্ঠানে বুবলীর সঙ্গে দেখা গেছে ফ্যাশন কোরিওগ্রাফার গৌতম সাহা, ব্র্যান্ড প্রমোটার বারিশা হক, এবং ইমতু রাতিশকে। তারা সবাই অনুষ্ঠানজুড়ে অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং আয়োজনে অংশ নেন।

জানা গেছে, গতকাল ৬ ফেব্রুয়ারি পুলিশ প্লাজায় আয়োজন করা হয় ‘ন্যাচারালস বাই রাখি’র নতুন শোরুম উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শোরুমটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন শবনম বুবলী। এসময় প্রতিষ্ঠানটির কর্ণধার রাখিসহ আরও অনেক অতিথি উপস্থিত ছিলেন।

গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানে বুবলীকে দেখা যায় বিস্কিট রঙের ফ্লোর টাচ গাউন পরে গ্ল্যামারাস লুকে হাজির হতে। তিনি অতিথিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ফটোসেশনে অংশ নেন।

অন্যদিকে শবনম বুবলীর হাতে বর্তমানে বেশ কয়েকটি চলচ্চিত্রের কাজ রয়েছে। চলমান সিনেমাগুলোর পাশাপাশি নতুন সিনেমার পরিকল্পনাও করছেন তিনি। পাশাপাশি নিয়মিতভাবে বিভিন্ন ব্র্যান্ডের শোরুম উদ্বোধন, প্রমোশনাল ইভেন্ট এবং ফটোশুটেও অংশ নিচ্ছেন এই অভিনেত্রী।

এদিকে ফ্যাশন কোরিওগ্রাফার গৌতম সাহা ও ব্র্যান্ড প্রমোটার বারিশা হকের হাতেও রয়েছে একাধিক কাজ। তারাও নিয়মিতভাবে বিভিন্ন ব্র্যান্ডের প্রমোশনাল কার্যক্রমে যুক্ত থাকছেন।