‘ফেস অব এশিয়া জুয়েলস’ হলেন বারিশা
- বিনোদন প্রতিবেদক
- বুধবার ১৫ জুলাই ২০২৬ ৪:১২ পিএম
- বিনোদন
দেশের জনপ্রিয় ব্র্যান্ড প্রোমোটার বারিশা হক যুক্ত হলেন জুয়েলারি প্রতিষ্ঠান এশিয়া জুয়েলসের সঙ্গে। প্রতিষ্ঠানটির ‘ফেস অব এশিয়া জুয়েলস’ হিসেবে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
সম্প্রতি রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে উভয় পক্ষের মধ্যে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। এ অনুষ্ঠানে এশিয়া জুয়েলসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তাসনুভা খানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চুক্তিসই অনুষ্ঠানে তাসনুভা খান বলেন, “এশিয়া জুয়েলসের আভিজাত্য, নান্দনিকতা এবং গ্রাহকদের দীর্ঘদিনের আস্থাকে আরো সুদৃঢ় করার লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছি। বারিশা হকের ব্যক্তিত্ব, রুচিবোধ ও পেশাদার উপস্থিতি আমাদের ব্র্যান্ডের মূল্যবোধের সঙ্গে দারুণভাবে সামঞ্জস্যপূর্ণ। আমরা বিশ্বাস করি, তার সম্পৃক্ততায় আগামী দিনে টেলিভিশন, ডিজিটাল প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচালিত বিভিন্ন প্রচার, ফটোশুট এবং বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে আমাদের ব্র্যান্ড আরো বিস্তৃত পরিসরে গ্রাহকদের কাছে পৌঁছাবে।”
প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তিসই প্রসঙ্গে বারিশা হক বলেন, “এশিয়া জুয়েলসের মতো একটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পেরে সত্যিই আনন্দিত। তাদের পণ্যের মান, নান্দনিক নকশা এবং গ্রাহকসেবার প্রতি আন্তরিক প্রতিশ্রুতি আমাকে মুগ্ধ করেছে। আশা করি, আমাদের এই অংশীদারিত্ব ব্র্যান্ডটির প্রতি মানুষের আস্থা আরো বাড়াবে এবং একসঙ্গে ইতিবাচক ও অনুপ্রেরণাদায়ক কিছু কাজ উপহার দিতে পারব।”
বারিশা হক দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্বনামধন্য ব্র্যান্ডের সঙ্গে সফলভাবে কাজ করে আসছেন। ফ্যাশন, লাইফস্টাইল ও করপোরেট ব্র্যান্ডিংয়ে তার উপস্থিতি ইতোমধ্যেই বেশ প্রশংসিত হয়েছে। এশিয়া জুয়েলসের নতুন ব্র্যান্ড ফেস হিসেবে তার এই যাত্রা প্রতিষ্ঠানটির বিপণন কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।
