সভাপতি হওয়ায় নজরুল ইসলাম চৌধুরীকে অতিথি গ্রুপের শুভেচ্ছা

সী ক্রুজ ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি নির্বাচিত হয়েছেন চলচ্চিত্র প্রযোজক ও সংগঠক লায়ন এম নজরুল ইসলাম চৌধুরী। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে অতিথি গ্রুপ।

সম্প্রতি অতিথি গ্রুপের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এবং অতিথি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লায়ন সাইফুল ইসলাম সোহেল।

লায়ন এম নজরুল ইসলাম চৌধুরী চলচ্চিত্র প্রযোজনার পাশাপাশি এবার নির্মাতা হিসেবেও আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। তাঁর প্রযোজনা ও পরিচালনায় নির্মিত হতে যাচ্ছে ‘স্বপ্নের দ্বীপ সেন্টমার্টিন’ শিরোনামের চলচ্চিত্র। চৌধুরী গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যানারে নির্মিতব্য সিনেমাটির অভিনয়শিল্পীদের তালিকা এখনো চূড়ান্ত হয়নি। আগামী ফেব্রুয়ারি থেকে এর দৃশ্যধারণ শুরু করার পরিকল্পনা রয়েছে।

এর আগে চলচ্চিত্র প্রযোজনার সঙ্গে যুক্ত থাকলেও এবারই প্রথম পরিচালনায় আসছেন তিনি। ইতোমধ্যে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সহযোগী সদস্যপদও গ্রহণ করেছেন। এ ছাড়া তিনি বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।