‘বোধ’-এর ঈদ ২০২৬ উপহার বিতরণ, মসজিদে অনুদান
- জাতীয় ডেস্ক
- মঙ্গলবার ২৪ মার্চ ২০২৬ ৭:৩২ পিএম
- জাতীয়
স্টাফ রিপোর্টার: প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও মানব কল্যাণ সংগঠন ‘বোধ’-এর উদ্যোগে ঈদের আনন্দ ভাগাভাগি করতে প্রিয় মানুষদের হাতে তুলে দেওয়া হয়েছে ঈদ উপহার। ঈদ ২০২৬ উপলক্ষে আয়োজিত এ উদ্যোগে সংগঠনের স্বেচ্ছাসেবীরা সক্রিয়ভাবে অংশ নেন।

সংগঠনের প্রতিষ্ঠাতা রাহাত সাইফুল স্বেচ্ছাসেবীদের হাতে উপহার সামগ্রী তুলে দেন। পরে তারা সেগুলো রাতেই পৌঁছে দেন নির্ধারিত মানুষের কাছে। উপহার বিতরণের সময় সবার সঙ্গে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা বিনিময় করা হয়, যা আয়োজনটিকে আরও মানবিক ও আন্তরিক করে তোলে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, প্রতিবছরই ঈদের সময় ‘বোধ’ চেষ্টা করে সমাজের মানুষের পাশে দাঁড়াতে এবং আনন্দ ভাগ করে নিতে। সেই ধারাবাহিকতার অংশ হিসেবেই এ আয়োজন করা হয়েছে।

এছাড়া একই দিনে পোলঘাট মসজিদে অনুদান প্রদান করা হয়। স্থানীয় ধর্মীয় ও সামাজিক কার্যক্রমে সহযোগিতা করাই ছিল এই অনুদানের উদ্দেশ্য।

প্রতিষ্ঠাতা রাহাত সাইফুল জানান, মানুষের মুখে হাসি ফোটাতে পারাই তাদের সবচেয়ে বড় প্রাপ্তি। ভবিষ্যতেও ‘বোধ’ এ ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তারা।
